ঢাকা ২৯ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীতের কণ্ঠশিল্পী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর ঢাকা মহানগরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা পীরজাদা শাহ শূফি মির্জা সামসুল আলম চিশতী-নিযামী (রহ.) এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং বুধবার, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাসভবনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরনের আয়োজন করা হয়েছে। এইদিনে বাদ আছর আজিমপুর কবরস্থানে তার রওজা মোবারকে শ্রদ্ধা নিবেদন ও নিদেহী আত্মার শান্তি কামনা করা হবে।
২০২৪ সালের এই দিনে তিনি বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়। ১৯৫৪ সালের ১ জানুয়ারি ঢাকার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো. শহীদুল্লাহ্ হলে চাকরিতে যোগদান করেন এবং কলাভবনেও দায়িত্ব পালন করেছেন এবং ১৯৮৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যারের ব্যাক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
তিনি ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৭১ এর রণাঙ্গনে ২নং সেক্টরের দেশমাতৃকার মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭৩-৭৪ সালে তিনি শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র সংসদে জিএস নির্বাচিত হন। এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ১৯৮১ সাল থেকে লোকসংগীত এর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও বাংলাদেশ বাউল শিল্পী সমিতির সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের দুইবার নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
মহান বীর মুক্তিযোদ্ধার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আমিন।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


