ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির একটি কক্ষ থেকে নগদ ৩ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। ২৬ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
চুরি যাওয়া টাকা কৃষিপণ্য ব্যবসার বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় তানভির মল্লিক নামে পরিবারের এক সদস্য দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী তাসকির মল্লিক গোয়ালপাড়া গ্রামের মৃত শহিদ মল্লিকের ছেলে। তিনি বন্ধু সজিব দাসের সঙ্গে যৌথভাবে কৃষিপণ্যের ব্যবসা করেন। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষিপণ্য কিনে খুলনার বিভিন্ন আড়তে বিক্রি করে থাকেন।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাসকির মল্লিকের স্ত্রী পাশের একটি কক্ষের দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কক্ষের ভেতরে গিয়ে দেখেন, ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা এবং সেখানে রাখা নগদ টাকা নেই। এ সময় একটি মানিব্যাগ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি আলমারির ভেতরের কাপড়চোপড় ও অন্যান্য জিনিসপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানানো হলে তারা বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে চুরি যাওয়া টাকা আর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, প্রাথমিকভাবে তারা কাউকে সন্দেহ করছেন না।
ভুক্তভোগী পরিবারের দাবি, চুরি হওয়া ৩ লাখ ১৫ হাজার টাকা তাদের কৃষিপণ্য ব্যবসার লেনদেনের টাকা। ব্যবসার ওই অর্থ তাসকির মল্লিকের ছোট ভাই তানভির মল্লিকের কাছে রাখা ছিল। এ ঘটনায় তানভির মল্লিক বাদী হয়ে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
এদিকে গোয়ালপাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দিনের বেলায় বসতবাড়িতে নগদ টাকা চুরির ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়রা এলাকায় নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


