ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৬
সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : মাদকসহ ধরা পড়লে কোনো সুপারিশে কাজ হবে না বলেছেন পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। মাদক কারবারীদের আইনের আওতায় আনা হবে। অস্ত্রধারী, সন্ত্রাসী, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সরকারের এ নীতিকে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। পিরোজপুর শহরের যানবাহনের জ্যাম সমস্যা সমাধান করা হবে। এছাড়াও ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি ছিনতাই, অবাধে মাদকের কেনাবেচা বন্ধ করা হবে।
আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক, পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নাইম তালুকদার, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. তামিম সরদার।
এ সময় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান


