টিটিসি খুলনায় দেশে প্রথমবারের মতো সান্ধ্যকালীন জাপানি ভাষা কোর্সের উদ্বোধন

ঢাকা, ২২ সেপ্টেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : ‘ব্যস্ত দিনের ক্লান্তি শেষে জাপানি ভাষা শিখুন হাসি মুখে’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে দেশে প্রথমবারের মতো জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) অর্থায়নে পরিচালিত সান্ধ্যকালীন জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় খুলনার তেলিগাতীস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। টিটিসি খুলনার অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। এ সময় টিটিসি খুলনার শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জাপানি ভাষা শিক্ষা কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

টিটিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) অর্থায়নে পরিচালিত এ জাপানি ভাষা শিক্ষা কোর্সটি বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ হিসেবে চালু করা হয়েছে। কোর্সটির মেয়াদ ছয় মাস এবং এতে N4 ও N5 পর্যায়ের জাপানি ভাষা শিক্ষার সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রশিক্ষণের সঙ্গে জাপানে কর্মসংস্থানের সম্ভাবনাও যুক্ত রয়েছে। বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার (IM Japan)-এর কার্যক্রমের পাশাপাশি SSW (Specified Skilled Worker) কর্মসূচির সুযোগের কথাও এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। জাপানে দক্ষ জনশক্তির চাহিদার প্রেক্ষাপটে ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কারিগরি দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষায় দক্ষতা অর্জন করলে প্রশিক্ষিত যুবকদের বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্র আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে জাপানে বিভিন্ন খাতে কাজের সুযোগ গ্রহণের জন্য প্রশিক্ষণার্থীরা নিজেদের প্রস্তুত করতে পারবেন। টিটিসি খুলনার এ উদ্যোগের ফলে কর্মজীবী ও অন্যান্য আগ্রহী ব্যক্তিরাও দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় জাপানি ভাষা শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে জাপানে দক্ষ কর্মী হিসেবে যাওয়ার প্রস্তুতির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে জাপানি ভাষা শিক্ষার বই তুলে দেন। উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে টিটিসি খুলনায় জাপানি ভাষা শিক্ষার নতুন এই অধ্যায়ের সূচনা হয়।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×