শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২০০ জন তালবাদ্যশিল্পীর অংশগ্রহণে কবি কাজী নজরুল ইসলামের তৈরি ছন্দ ও তাল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু হয়েছে। আজ ০৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবনের ১০৪ ও ১০৫ নম্বর মহড়া কক্ষে নজরুল সৃষ্ট তাল ও ছন্দের বিশেষ অ্যাপ্রিসিয়েশন শীর্ষক এই কর্মশালার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কর্মশালায় যারা তালিম দিচ্ছেন তারা সবাই দেশের গুণী ও শ্রদ্ধেয় যন্ত্রশিল্পী। এমন বরেণ্য শিল্পীদের কাছ থেকে একসঙ্গে শেখার সুযোগ পাওয়া তরুণ প্রশিক্ষণার্থীদের জন্য এক বিরাট সৌভাগ্য। তিনি আরও বলেন, কর্মশালায় অভিজ্ঞ শিল্পীরা ধাপে ধাপে তালিম দেবেন। অংশগ্রহণকারী সব তরুণ শিল্পীকে এই অনন্য সুযোগ কাজে লাগিয়ে নতুন কিছু শেখার আহ্বান জানান তিনি।

৯ ও ১০ সেপ্টেম্বর—দুই দিনব্যাপী এই কর্মশালা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা এবং বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই শিল্পযাত্রায় অংশগ্রহণকারীরা নজরুলের অনন্য তাল-ভাষা, লয়, ছন্দ ও বাদ্যপ্রকরণ গভীরভাবে শেখার পাশাপাশি সম্মিলিত অনুশীলন ও পরিবেশনার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করছে শিল্পকলা একাডেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×