দক্ষিণখানে বিদেশি পিস্তল ও গুলিসহ চার সন্ত্রাসী গ্রেফতার

ঢাকা, ০৯ সেপ্টেম্বর-২০২৬

ক্রাইম রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চিহ্নিত চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিরা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আজ ০৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিসি মির্জা তারেক আহমেদ বেগ। তিনি জানান, প্রথমে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালানো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে মঙ্গলবার দিবাগত রাতে জামালপুরের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজু মজুমদার (২৮), অন্তর রহমান ওরফে অনু (২২) ও মো. পারভেজ (২২)কে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার ভোরে দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার তিনজনের দেখানো ও শনাক্ত করা স্থান অনুযায়ী বাবু ওরফে সেন্টুর (২৫) বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের বালিশের নিচে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে বাবু ওরফে সেন্টুকেও গ্রেফতার করা হয়। ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, উদ্ধার হওয়া পিস্তলটি কালো রঙের। এর গায়ে ‘অটো পিস্তল’ ও ‘মেইড ইন ইউএসএ’ লেখা রয়েছে।

পুলিশের তথ্যমতে, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখান থানার মুক্তিযোদ্ধা রোড এলাকায় চাঁদা দাবির উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি মো. শাহিন (২৮) নামে এক ব্যক্তির পথরোধ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর এবং হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। এ ঘটনায় পরে দক্ষিণখান থানায় মামলা করা হয়। মামলাটির তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযুক্তরা বারবার অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×