ঢাকা, ০৩ সেপ্টেম্বর২০২৬
স্টাফ রিপোর্টার : প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও দক্ষ শিল্পীদের অডিশনের মাধ্যমে বাছাই করে তালিকাভুক্ত করতে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে শিল্পীদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে। আজ ০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে একাডেমি জানায়, ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর (ডাকযোগে অথবা সরাসরি)। বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য একাডেমির ওয়েবসাইট ও ফেসবুক পেজ দেখতে হবে।
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ডাকযোগে বা সরাসরি মুহাম্মদ আনিসুর রহমান, প্রোগ্রাম অফিসার, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা- এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর স্পষ্টভাবে ‘শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রম-২০২৬’, আবেদনকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। যেকোনো ধরনের সুপারিশ তালিকাভুক্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক আবেদনকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে অংশ নিতে পারবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নজরুলসংগীত, শাস্ত্রীয় সংগীত, তিন কবির গান এবং আধুনিক গান ও সম্মিলিত সংগীত দল থেকে নির্বাচন করা হবে। ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকসংগীত, রবীন্দ্রসংগীত, আবৃত্তি বা উপস্থাপনা এবং সম্মিলিত আবৃত্তি দল থেকে, আর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য ও দলীয় নৃত্য থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


