দিঘলিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ০৩ সেপ্টম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : গণসচেতনতা সৃষ্টি, সততা ও নৈতিকতার চর্চা এবং শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশের লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ০৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, ‘দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সততা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্যে দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিতর্কের মতো সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে কথা বলতে শেখে, অন্যের মতামতকে সম্মান করতে শেখে এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস অর্জন করে। ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও সচেতন সমাজ গঠনে আজকের শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাশ, সেনহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন, উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার মাকসুদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফাইনাল রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সত্য ও ন্যায়ের চর্চা, আত্মবিশ্বাস এবং গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে বিচারকদের বিবেচনায় দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরস্কার পান দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জিনিয়া সুলতানা রিমি। এছাড়া বি‌ভিন্ন প্রতি‌যো‌গিতায় বিজয়ীদের হা‌তে পুরস্কার তু‌লে‌ দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও নিউজ মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×