ঢাকা, ২৬ আগস্ট-২০২৬
জেলা প্রতিবেদক : খুলনার দিঘলিয়া উপজেলার লক্ষীকাঠি গ্রামে গভীর রাতে এক পল্লী চিকিৎসকের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলায় বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে চুরমার হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর অস্ত্রধারী দুর্বৃত্তদের ভয়ে চিকিৎসক ডা. অরবিন্দু বিশ্বাস পরিবারসহ বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত লক্ষীকাঠি গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে শর্টগানের দুটি গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল লক্ষীকাঠি গ্রামের পল্লী চিকিৎসক ডাঃ অরবিন্দু বিশ্বাসের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা পরপর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বাড়ির জানালার থাই গ্লাস ভেঙে যায়। হঠাৎ ককটেল ও গুলির বিকট শব্দে বাড়ির সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। একই সঙ্গে আশপাশের গ্রামবাসীর মধ্যেও ভীতি ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা এ সময় ডা. অরবিন্দু বিশ্বাসের নাম ধরে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ডা. অরবিন্দু বিশ্বাস দীর্ঘ প্রায় ২২ বছর ধরে পার্শ্ববর্তী নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী বাজারে ‘গ্রামীণ চিকিৎসা কেন্দ্র’ নামে একটি চেম্বারে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
অভিযোগ রয়েছে, সম্প্রতি একটি চক্র নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মানের কথা বিবেচনা করে তিনি ওই চক্রকে অর্থ প্রদান করেন বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। এরপর পুনরায় ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র পরিচয় ব্যবহার করে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ডা. অরবিন্দু বিশ্বাসের পরিবারের দাবি, ঘটনার রাতে রাত ১০টা ২৮ মিনিট ও ১০টা ৩১ মিনিটে তার মোবাইল ফোনে দুটি কল আসে। ফোন দুটি রিসিভ করেন তার ছেলে শুভ বিশ্বাস। ফোনের অপর প্রান্ত থেকে নিজেদের ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি’র সদস্য পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ফোনে বলা হয়, টাকা না দিলে তাদের বাড়িতে লোক পাঠানো হবে। বিষয়টি পুলিশকে জানালে আরও সমস্যায় পড়তে হবে বলেও হুমকি দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
ডা. অরবিন্দু বিশ্বাস মুঠোফোনে বলেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি পরিবারসহ বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে তিনি এখনও থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা করেননি।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, ‘ডা. অরবিন্দু বিশ্বাসকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি।’ তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে দিঘলিয়া থানা ও কামারগাতি পুলিশ ফাঁড়িতে পৃথকভাবে সাধারণ ডায়েরি এন্ট্রি করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


