ঢাকা, ১৭ আগস্ট-২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। ১৭ আগস্ট (সোমবার) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন ক্যাডার ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, পরিকল্পনা কমিশন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কর্মরত কর্মকর্তা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, রেলওয়ে, ডাক, কর ও টেলিযোগাযোগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়াও রয়েছেন বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে উল্লেখ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


