নারীদের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রামকেও চালু হচ্ছে ‘মহিলা বাস সার্ভিস’

ঢাকা, ১৭ আগস্ট-২০২৬

চীফ রিপোর্টার : বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য ‘বিশেষ বাস’ সার্ভিস চালু হতে হচ্ছে ১৮ আগস্ট (মঙ্গলবার)। এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়নের প্রথম পদক্ষেপে রাজধানী ঢাকার পাশপাশি চট্টগ্রামকেও বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল চট্টগ্রামেও যাত্রা শুরু করবে ‘বিশেষ মহিলা বাস’। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।

চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ জন্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি আজ বাসসকে বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। তিনি আরো জানান, শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও বেছে নিয়েছেন। তিনি চট্টগ্রামের জন্যও দুটি বাস বরাদ্দ করেছেন, সেগুলো আগামীকাল থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাসগুলো উদ্বোধন করা হবে। চট্টগ্রামকে এগিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বাসসকে বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চট্টগ্রামেও চালু হচ্ছে। আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে জেলা প্রশাসক মহোদয়সহ বিআরটিসি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’ আগামীকাল সকাল ১০টায় সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিআরটিসি সূত্র জানায়, গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।

Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

বারিধারায় গাড়িচাপায় হত্যা মামলা : একটি জীবনের মূল্য মাত্র ৯ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×