ঢাকা, ০৬ মার্চ-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ০৬ মার্চ-২০২৫ তারিখ (বৃহস্পতিবার) সকাল ১১:৩০ ঘটিকায় নগরীর উত্তর বিভাগের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
সভায় উত্তর বিভাগের ৪ টি থানার যথা খালিশপুর, দৌলতপুর, আড়ংঘাটা এবং খানজাহান আলী থানার বিগত ছয় মাসের অপরাধের তুলনামূলক চিত্র তুলে ধরার পাশাপাশি অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সফলতা এবং ব্যর্থতা চিহ্নিত করে ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
আলোচনা সভায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহরে পরিণত করার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে বেশকিছু সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট অফিসারদেরকে দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা পেলে কার্যকরী পুলিশিং ব্যবস্থার মাধ্যমে চ্যালেঞ্জসমূহ জয় করে খুলনা মহানগরকে একটি নিরাপদ শহরে পরিণত করা সম্ভব হবে।
এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন-সহ নর্থ ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও সাব-ইন্সপেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


