মানব পাচার করে ২৫ লক্ষ টাকা মুক্তিপন দাবীর ঘটনায় ১ জন গ্রেফতার

ঢাকা, ০৭ মার্চ-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : পুলিশ সুপার এর কার্যালয় খুলনার প্রেস রিলিজ এবং দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, ফেনী জেলায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় রুবেল শেখ (৩০) নামের ১ জন কে আটক করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ।

গত ০৬ মার্চ (বৃহস্পতিবার) দিঘলিয়া থানাধীন ৪নং সেনহাটি ইউনিয়নের পথেরবাজার এলাকা হইতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রুবেল শেখ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত হতে মুক্তিপন আদায়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ০৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ ভিকটিম মোঃ আরিফ (৩৫), পিতা-জয়নাল আবেদিন, সাং-কাতালিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ হতে লিবিয়া নিয়ে যায় এবং বিভিন্ন সময় লিবিয়া থেকে বিভিন্ন কৌশলে জোর পূর্বক অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে। অতঃপর ২৭/০২/২০২৫ তারিখ অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম আরিফকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর সাথে যোগাযোগ করে ২৫ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।

প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল শেখসহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত। তারা বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তিকে টার্গেট করে সুকৌশলে বিভিন্ন ধরেণের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায় এবং সেখানে অপহরণ করে তার পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপন দাবী করে থাকে। উক্ত মুক্তিপন না দিলে তারা ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তার পরিবারের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে।

এই ঘটনায় ফেনী সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা রুজু হয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×