ঢাকা, ০৫ মার্চ-২০২৫
জেলা প্রতিনিধি : বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিক্ষার্থীদের স্বাক্ষর জালিয়াতি, বেতন-ভাতা আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়েছে বলে জানা যায়।
বাগেরহাট সদর উপজেলার বারাকপুর এলাকায় অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান কার্যালয়ের নির্দেশনায় ০৫ মার্চ (বুধবার) দুপুরে এই অভিযান চালানো হয়। দুদক, বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ৪ ঘন্টা ব্যাপী অভিযানে, বেশকিছু অনিয়মের প্রমাণ পেয়েছেন দুদক কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বলেন, অভিযানে বেশকিছু অনিয়ম পাওয়া গেছে, প্রশিক্ষনার্থীদের দেওয়া ভাতা আত্মসাতের প্রমাণ পেয়েছি। অনেক প্রশিক্ষনার্থী জানিয়ছে, তারা নির্ধারিত ভাতার থেকে কম অর্থ পেয়েছেন। প্রশিক্ষকদেরকেও নির্ধারিত ভাতার থেকে কম অর্থ দেওয়া হয়ছে বলে প্রমাণ পাওয়া গেছে। এখানে ড্রাইভিং কোর্স চালুর জন্য যে গাড়ি ব্যবহার করা হয়, সেই গাড়ির অডোমিটার নেই। এক লিটার তেলে দুই কিলোমিটার গাড়ি চালানো হয়েছে, লগ বইতে এমনটি উল্লেখ করা হয়েছে। এছাড়া গাড়ি চালনার লগ বইতে নানা অসংগতি রয়েছে।
এসবের পাশাপাশি, মেশিন ও মালামাল ক্রয়ের ক্ষেত্রেও দূর্নীতির প্রমাণ পাওয়া গেছে। একটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ক্রয় করা হয়েছে। যার দাম দেখানো হয়েছে দুই লক্ষ টাকা। কিন্তু এর দাম মাত্র এক লক্ষ টাকা। এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অভিযানে প্রাপ্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।
অভিযানের পুরো সময়, যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক আব্দুল কাদের উপস্থিত ছিলেন। তিনি দাবি করেছেন সবকিছু নিয়ম মেনে-ই হয়েছে।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


