দিঘলিয়ায় ইউপি চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

ঢাকা, ০৬ মার্চ-২০২৫

খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেলের বিরুদ্ধে আজ ০৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় তার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

চেয়ারম্যান পাভেলের বিরুদ্ধে টিআর-কাবিটা, এলজিএসপি, হাট-বাজার উন্নয়ন তহবিল, উপজেলা পরিষদের বরাদ্দ, গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বারাকপুর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বারাকপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান পাভেল সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ লুটপাট করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। বিশেষ করে, গভীর নলকূপ স্থাপনের নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, কর্মসৃজন প্রকল্পে অনিয়মসহ নানা দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের ক্ষতি করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন, মুক্তার শেখ, বিল্লাল হোসেন, মনিরুল গাজী, টুটুল শেখ, ছালাম শেখ, মুস্তাক শেখ, মামুন ফারাজী, ইমামুল সরদার রাজু, সরদার জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, কালাম ফারাজী, সবুজ শেখসহ আরো অনেকে। স্থানীয়রা চেয়ারম্যানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×