ঢাকা, ০৫ মার্চ-২০২৫
ক্রাইম রিপোর্টার : র্যাব-৪ সাঁড়াশি অভিযান পরিচালনা করে রাজধানীর পল্লবী এলাকা হতে আলোচিত কিশোর গ্যাং কুখ্যাত ‘ভইরা দে গ্রুপে’র সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে।
কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজী, ছিনতাই, ইভটিজিং, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে মো. রাব্বিকে গ্রেফতার করা হয়।
কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপে’ ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


