বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া। তবে দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও ভালো না হওয়ায় খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২টি করে হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে সমান ১ করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপে বাংলাদেশ তৃতীয়স্থানে এবং পাকিস্তান চতুর্থস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল। গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। এই গ্রুপ থেকে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×