ঢাকা, ২৭ ফেব্রুয়ারি-২০২৫
এম.এ জাহান (ক্রাইম রিপোর্টার) : রাজধানীর লালবাগ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু (২৯), মো. রাশেদ (৪৮), মো. হৃদয় (২৩), মো. রনি (২৬), মো. নুরুজ্জামান (৩৬), মো. সিফাত হোসেন (১৯), ও মো. রায়হান (১৮)।
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ৩টি সুইচ গিয়ার এবং ৪টি চাকু জব্দ করা হয়।
তাপস কর্মকার বলেন, গতকাল বুধবার রাত ৯টা থেকে আজ দুপুর ১টা পর্যন্ত র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের একটি দল লালবাগ সেকশন এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


