ঢাকা, ২১ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌসের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একই দিন সকালে বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম ও রেজিস্ট্রার ড. শফিকুল আলমের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গাজীপুর ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এর পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এছাড়াও ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গাজীপুরস্থ ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।
Related News :

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


