খুলনা নগরীতে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশনে অস্ত্র সহ ১ সন্ত্রাসী গ্রেফতার

ঢাকা, ১০ ফেব্রুয়ারি-২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক, ওয়াহিদ মুরাদ : খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর। সারাদেশব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’র অংশ হিসেবে খুলনা মহানগরীতে ও অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ৯ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। তৎপ্রেক্ষিতে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হলে সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে। তখন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম কৌশলে সন্ত্রাসী ইনসান শরীফ (২৯), পিতা-মোঃ মোশারফ হোসেন, সাং-সোনাডাঙ্গা ৩য় আবাসিক, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে।

আটককৃত সন্ত্রাসী ইনসানের হেফাজত হতে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১ টি লাল রঙের Apache মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, তাং-১০/০২/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে 19(A) রুজু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২ টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আরো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কার্যক্রম অব্যাহত আছে ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×