রমজান মাসে সারাদেশে ৮০টি টিম বাজার মনিটর করবে

ঢাকা, ১০ ফেব্রুয়ারি-২০২৫

স্টাফ রিপোর্টার : রমজানে অবৈধ মজুতদারি প্রতিরোধ ও ন্যায্যমূল্যে নিত্যপণ্য প্রাপ্তি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৮০টি টিম বাজার মনিটর করবে।

দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে ঢাকা মহানগরে কমপক্ষে ১০টি, বিভাগীয় শহরে ২টি এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় ১টি করে টিম জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করবে।

রমজান মাস উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ব্যবহার্য সামগ্রী মজুত ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্র্যাণ্ড শপ আড়ং, দেশিদশ, ইলনিয়ন, অ্যাপেক্স, ইয়েলো, সাজগোজ, ইনফিনিটি, সুপারশপ স্বপ্ন, মিনাবাজার, আগোরা, ইউনিমার্ট, ডেইলি শপিং এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানের সংখ্যা ও জরিমানা আদায়ের তথ্যাবলী প্রকাশ করা হয়েছে। সারাদেশে ৭ হাজার ৫৫৩টি অভিযান পরিচালনার মাধ্যমে ১৫ হাজার ৭১৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন দণ্ড প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১০ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×