খুলনা’য় মাসব্যাপী একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

ঢাকা, ০১ ফেব্রুয়ারি-২০২৫

ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ : খুলনা নগরীর বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে একুশে বইমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বই পড়লে জ্ঞান অর্জন হয়। সকলের উচিৎ অবসর সময়ে বই পড়া। বইমেলাতে বিভিন্ন ধরণের বই পাওয়া যায়, ছোট-বড় সকলে পড়তে পারবে। বাচ্চাদেরকে বেশি বেশি বই পড়তে উৎসাহিত করবেন। নগরীর স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদেরকে বই মেলায় আসার জন্য এবং বই পড়ার জন্য উৎসাহিত করুন। তিনি বলেন, বই সৃজনশীল মানসিকতা গঠনের জন্য অন্যতম হাতিয়ার, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি।

আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে একটি ভ্রাম্যমান লাইব্রেরি আছে। লাইব্রেরিটা যিনি পরিচালনা করেন তিনি জানান যে, খুলনার মানুষের ভিতরে বই পড়ার প্রবণতা বেশি, একথা শুনে আমি অবাক হয়েছি সেই সাথে খুশিও হয়েছি। একজন রাইটার তার সারা জীবনের যে অভিজ্ঞতা, শ্রম ভালোবাসা নিংড়ে দিয়ে একটি বই লেখেন আমাদের এই বইগুলো পড়া উচিৎ। আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনার বই পড়ুন। বই পড়ে জ্ঞানের আলো ছড়ান, নগরীর পরিবর্তন আনুন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×