ঢাকা, ০১ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : আজ ০১ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৫ টায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পথের বাজার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিঘলিয়া উপজেলা শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রকিব মল্লিকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মমরেজ্জুল ইসলাম, জেলা বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম, সাবেক যুগ্ন আহবায়ক খুলনা জেলা অধ্যাপক মনিরুল হক বাবুল,বিএনপি নেতা ও রূপসার সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, দিঘলিয়া উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম প্রমূখসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়েছে, তাদের অপকর্মের জন্য আমাদের সতর্ক থাকতে হবে। কোনভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ দেশের সম্পদ লুণ্ঠনকারীদেরকে আমরা কোন প্রকার সহযোগিতা করব না, ওরা দেশ ও জাতির শত্রু। আগামী ৪ঠা ফেব্রুয়ারি দিঘলিয়া ইউনিয়নে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় সংসদ আজিজুল বারী হেলাল। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের প্রতি উদাত্ত আহবান জানান বক্তারা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


