মাগুরা শিল্পকলা একাডেমি পরিদর্শনে মহাপরিচালক

ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৫

জেলা প্রতিনিধি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ আজ ২৯ জানুয়ারি (বুধবার) দুপুর ১২টায় মাগুরা জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন।  তিনি একাডেমির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে একাডেমির মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি জেলার সাংস্কৃতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রতিটি জেলার শিল্পকলা একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সংস্কৃতি চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আমরা চাই জেলার সংস্কৃতি কর্মীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুসংহত করুক। এ জন্য সরকার সব ধরনের সহায়তা দিবে।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে জেলা প্রশাসন সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। তরুণ প্রজন্মকে সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত করতে হলে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব কিশোর বলেন, সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। মাগুরার শিল্প-সংস্কৃতির বিকাশে আমরা দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে চাই। সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থধারার বিনোদনে আকৃষ্ট করতে হবে।

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ বলেন, জেলার শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জাসাসের সভাপতি এ্যাড. কাজী মিহিরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মাগুরার সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিতে শিল্পকলা একাডেমির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×