দিঘলিয়া’য় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৯ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘সঠিক তথ্য জানি এবং নাগরিক অধিকার মেনে চলি’ এই শিরোনামে ২৯ জানুয়ারি (মঙ্গলবার) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা ও তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের হাজ্বী সায়েম উদ্দিন বিদ্যালয়ে দিঘলিয়া উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে উপজেলা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুনের সার্বিক তত্ত্বাবধান এবং সঞ্চলনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, তথ্যকেন্দ্রের সকল কর্মচারীবৃন্দ।

উঠান বৈঠকে বক্তাগন বাল্যবিয়ে, মাদক, গুজব, শিক্ষা, অধিক জনসংখ্যার অসুবিধা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, প্রসূতি মায়ের পরিচর্যা, যুব ট্রেনিং, যুব ঋণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ, দিঘলিয়া উপজেলা তথ্য সেবা কেন্দ্রে সরকার কর্তৃক নারীদের উন্নয়নে সরকার কর্তৃক প্রদত্ত সকল ভাতা ও সহায়তার আবেদন, মা ও শিশু সহায়তা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, ক্ষুদ্রঋণ, টিন, আশ্রায়ণের ঘর, নলকূপ ও স্যানিটারি ল্যাট্রিন প্রাপ্তির আবেদন করা সহ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষা বৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা, বিভিন্ন প্রশিক্ষণ, চাকুরী ইত্যাদির আবেদন প্রেরণসহ ই-লার্নিং সেবা, পাবলিক পরীক্ষার ফলাফল অবহিতকরণ, ই-মেইল, ম্যাসেঞ্জার, ভাইবার, স্কাইপি’র সাহায্যে সেবাগ্রহীতার চাহিদা অনুযায়ী সরকারি বিভিন্ন সেবাপ্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগে সহায়তাকরণ সহ বাল্যবিবাহ, ইভটিজিং, ফতোয়া, বিভিন্ন কুসংস্কার এবং নারীদের জীবন ও জীবিকা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিকরণ, নির্যাতনের স্বীকার নারীদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার, পুলিশ স্টেশন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সাথে যোগাযোগ স্থাপনে সহায়তকরণ, মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, ওজন, উচ্চতা, তাপমাত্রা, রক্তে অক্সিজেনের পরিমাণ পরীক্ষাসহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন অনুদানের আবেদন প্রেরণ ও ভ্যাকসিনের নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×