ঢাকা, ২৬ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : বিভাগীয় শহর খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আয়তুননেছা বালিকা বিদ্যালয় মাঠে ২৬ জানুয়ারি (রবিবার) সকাল ১১টায় ‘নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ’ শিরোনামে গণ-সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত হয়েছে।
‘আশ্বাস’ প্রকল্পের আওতায় ‘রূপান্তর’ থিয়েটারের পরিবেশনায় পটগানে মানব পাচারের কারণ, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।

আয়তুন নেছা বালিকা বিদ্যালয় মাঠে পটগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ছরোয়ার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দি ডেইলী ট্রাইবুনালের উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দৈনিক প্রবাহের উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামান, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুন হাছিন রিপা, সিটিআইপি সদস্য মো: আকিব হোসেন ও হোসনেয়ারা। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে শারমিন খাতুন, সুমাইয়া আখি ও কিরন আক্তার জুই বিজয়ী হন।
উল্লেখ্য ‘আশ্বাস’ প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


