ঢাকা, ২৬ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা আজ ২৬ জানুয়ারি (রবিবার) সকালে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ‘ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি’।
আলোচনা সভায় অতিথিরা বলেন, উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকায় একসময় কুষ্ঠ রোগকে অভিশাপ হিসেবে বিবেচনা করা হতো। বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই এরোগ নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করা শুরু হয়। এখন রোগটিতে আক্রান্ত ব্যক্তির সুচিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। কেবল সরকারি প্রতিষ্ঠানই নয়, বর্তমানে কুষ্ঠরোগীদের কল্যাণে অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করছে। প্রাথমিক স্তরে রোগটি শনাক্ত হলে বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করা যায়। সাধারণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কুষ্ঠ রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল রয়েছে। জটিল রোগীদের এসকল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করে সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। রোগটির বিষয়ে জনসচেনতা বৃদ্ধি ও কুসংস্কার দূর করা গেলে এ রোগে আক্রান্ত ব্যক্তিরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসা নিতে পারবেন।
আলোচনা সভায় খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খাইরুল আনাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা-সহ চিকিৎসক, নার্স ও কুষ্ঠরোগ নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


