ঢাকা, ১৫ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনার দিঘলিয়ায় ‘জাতীয় নাগরিক কমিটি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৫ জানুয়ারি (বুধবার) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মত বিনিময় সভা ও শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক কমিটির সংগঠক আহম্মদ হামীম রাহাত, মো: জায়েদুর রহমান প্রিন্স, মো: মাহিদুল ইসলাম, মোঃ রমজান শেখ, মুশফিকার শামস মেনানসহ আরো অনেকে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
জুলাই বিপ্লবের প্রেরণা, দিতে হবে ঘোষণা এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসমর্থন সৃষ্টিতে লিফলেট বিতরণ, শীত বস্ত্র কম্বল বিতরণ, মতবিনিময় সভা এবং জনসংযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি খুলনা। উপজেলার বারাকপুর গ্রাম, বারাকপুর বাজার ও আশেপাশের এলাকায় এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ঘোষনা পত্রের পক্ষে আলোচনা করেন জাতীয় নাগরিক কমিটি। লিফলেট বিতরণকালে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা। তারা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে।
১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে বলে জানায় তারা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


