ঢাকা, ১৭ জানুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : কৃষি প্রধান খুলনার দিঘলিয়া উপজেলায় কনকণে শীত উপেক্ষা করে চলতি মৌসুমে বোরো ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা। অধিকাংশ জমি চাষাবাদের উপযুক্ত করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে জমিতে রোপন করছেন তারা। ধান চালের বাজারদর ভাল থাকায় এ বছর কৃষি কাজে আগ্রহ বেড়েছে চাষিদের।
আবহাওয়া অনুকুলে থাকলে আশানুরূপ ফসল ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষি জমিতে সুবর্ণ-৪ হাই ব্রিড, জনক রাজ,হীরা এসএল-৮ এইচ সহ আরো কিছু স্থানীয় জাতের ও উচ্চ ফলনশীল জাতের মোট ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে চাষিরা রোপনের কাজ শুরু করেছেন। প্রচন্ড শীত উপেক্ষা করেও ভোর হতেই চারা রোপণের জন্য মাঠে নেমে পড়ছেন চাষিরা। ইতোমধ্যে ১ হাজার ৯০০ হেক্টর জমি রোপনের কাজ সম্পন্ন হয়েছে।
বাকি জমি রোপণের কাজ চলছে। দিঘলিয়া ইউনিয়নের ব্রহ্মগাতি গ্রামের বোরো চাষি বিজয় কৃষ্ণ দাস, অতুল দাস, নিখিল দাস পানিঘাতী গ্রামের আবুল বাশার শেখ, মনির শেখ, তৈয়ব মোড়ল সহ অনেকে জানান, বিগত সময় ধান চাষ করে তাদের লোকসান গুনতে হয়েছে। কিন্তু এবছর ধানের বাজারদর ভাল থাকায় চাষের প্রতি আগ্রহ বেড়েছে তাদের।
এ বিষয় উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ জানান, বোরো চাষের লক্ষ্যমাত্রা, পুরণে আমরা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদানসহ তদারকির কাজ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী অর্জিত হবে।
Related News :

খুলনা বিভাগে কৃষকের প্রায় ৪২ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

খুলনার দিঘলিয়ায় আমের বাম্পার ফলন

শিক্ষিত তরুণ রানা দাসের স্মার্ট কৃষিতে সফলতা

খুলনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাকৃবি গবেষকের বিনামূল্যে প্রাণিসেবা : ডিজিটাল খামারি অ্যাপ

স্মার্ট পদ্ধতিতে করলা চাষে সাড়া ফেলেছেন দিঘলিয়ার উজ্জ্বল দাস

২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের জমির লক্ষ্যমাত্রা ৭.০৫ লাখ হেক্টর

কৃষি জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের


