নিম্নমানের ঔষুধে বাজার সয়লাভ

ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ,খুলনা জেলা প্রতিনিধি : অবৈধভাবে উৎপাদিত নিম্নমানের ঔষুধে বাজার সয়লাভ। খুলনার দিঘলিয়ায় ঔষুধের দোকানে বা পল্লী চিকিৎসকদের দোকানে নানা গ্রুপের নানা কোয়ালিটি সম্পন্ন নানা ঔষুধের ছড়াছড়ি পরিলক্ষিত হচ্ছে। এ উপজেলার বিভিন্ন বাজারে ঔষুধের দোকানে ঔষুধের নামে চলছে রুগীর সাথে প্রতারণা। একই গ্রুপের ঔষুধের নানা কোয়ালিটি ও নানা মূল্য। এগুলির কার্যকারিতাও ভিন্ন ভিন্ন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নানা এন্টিবায়োটিক ও গ্যাসের ট্যাবলেটের যেমন রয়েছে মূল্যভেদ, তেমনি সে সকল ঔষুধ বাজারে বিক্রি হচ্ছে দেদারসে। বাজারে একই রোগের নিম্নমানের, মাঝারি ও প্রকৃত কোয়ালিটির ট্যাবলেট বাজারে বিক্রয় করা হয়ে থাকে। গরীব রোগীর জন্য অল্প দামী, মধ্যবিত্ত রোগীদের জন্য মাঝারী কোয়ালিটির ট্যাবলেট মাঝারী মূল্যে এবং বিত্তশালী রোগীদের হাই কোয়ালিটির ঔষুধ বিক্রয় হয়ে থাকে।

সূত্র আরো জানায়, প্রভাবশালী ঔষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি বাজার তাদের হাতে রাখার জন্য এ অনৈতিক পলিসি বাস্তবায়ন করে থাকে। যে সকল সরকারী হাসপাতালে টেন্ডারের মাধ্যমে হাসপাতালে ঠিকাদার নিয়োগ ও সারা বছর হাসপাতালে ঠিকাদারের মাধ্যমে ঔষধ সরবরাহ করা হয় সে ঔষধগুলোরও গুনগত মান পরীক্ষার দাবী সর্বমহলের। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী এ প্রতিবেদককে জানান, একই রোগের জন্য একই গ্রুপের ঔষধ হাসপাতাল থেকে নিয়ে কার্যকর কম হয়েছে। সে তুলনায় বাইরের ঔষধের কার্যকারিতা ভালো পাওয়া যায়।

এ ব্যাপারে কথা হয় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম এর সাথে। তিনি এ প্রতিবেদককে বলেন, এ সমস্যাগুলো আগে হতো। ঠিকাদারগণ তাদের পছন্দের ঔষধ কোম্পানীর ঔষুধ সরবরাহ করতে পারতেন। এখন আর এ সুযোগ নেই।

সরকারের নির্ধারিত ঔষধ কোম্পানীর ঔষধ সরবরাহ করতে হয় ঠিকদারদের। ফলে গুণগত মান ক্ষুন্ন করার বর্তমানে কোন সুযোগ নেই।

বাজারে নিম্নমানের ঔষুধ বিক্রির বিষয়টা স্বীকার করে তিনি বলেন, সরকারী অনুমোদন ও লাইসেন্স এর বাইরে অবৈধভাবে নানা ভেজাল সামগ্রী ব্যবহারে নানা গ্রুপের নিম্নমানের ঔষুধ বাজারজাত করণ ও দোকানে দোকানে সাপ্লাই ও বিক্রি হচ্ছে বলে আমি শুনতে পাই। নিম্নমূল্যে এ সকল ঔষুধ কিনে রোগীসহ তাদের স্বজনরা প্রতারিত হচ্ছে। এগুলো ড্রাগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন অভিযানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×