সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড : দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকা, ০৪ আগস্ট-২০২৬

জেলা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের অ্যাক্সিজেন লাইন থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ০৪ আগস্ট (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে হঠাৎ হাসপাতালটির ভবনের ভেতরে ধোঁয়া বের হতে শুরু করে। এতে পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে পৌঁছে আগুর নেভানোর চেষ্টা করে। এ অবস্থায় হাসপাতালের রোগীদের বের করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, ব্লিস হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের অ্যাক্সিজেন লাইন থেকে আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সেখানে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরপর বিকেল তিনটার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হাসপাতালে ভর্তি রোগীদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও বিজিবি সদস্যরা উদ্ধার কাজে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×