ঢাকা, ০১ আগস্ট-২০২৬
খুলনা ব্যুরো চীফ : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ন্যাশনাল জব ফেয়ার ‘জবস্পেকস ২০২৬’ শুরু হয়েছে। কুয়েটের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাব স্পেকট্রাম ১ ও ২ আগস্ট এ মেলার আয়োজন করেছে। স্পেকট্রাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় সংগঠন। যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার গঠন এবং করপোরেট দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিতে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ।
শিক্ষার্থী, নবীন স্নাতক এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজিত চাকরি মেলায় অংশগ্রহণ করেছে ২০টি শীর্ষস্থানীয় জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠান। চাকরি প্রত্যাশীদের জন্য মেলায় রয়েছে স্থায়ী চাকরি, শিক্ষানবিশের সুযোগ, পেশাগত যোগাযোগের সুযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ এবং প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। ইতোমধ্যে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় থেকে চাকরি প্রত্যাশীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৩টি সহযোগী ক্লাব এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী, স্পেকট্রাম-এর মডারেটর এবং যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, পেশাগত দক্ষতা, শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিতি এবং বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও নবীন স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ ও সম্ভাবনাময় জনবল খুঁজে পাওয়ার কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজকরা বলেন, ‘জবস্পেকস ২০২৬’ কেবল একটি চাকরি মেলা নয় বরং শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত সম্পর্ক গড়ে তোলার একটি সেতুবন্ধন। এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন। এটি তাদের ভবিষ্যৎ কর্মজীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এ ন্যাশনাল জব ফেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর যোগাযোগ ও দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


