ঢাকা, ০১ আগস্ট-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ছিনতাইকৃত ২৫টি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। আজ ০১ আগস্ট (শনিবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান পরিচালনা করে হেলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং নষ্ট একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
হেলাল মিয়া পলাতক সহযোগীদের নিয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাদসাবাদে জানা যায়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


