ঝিনাইদহে লালনশাহ গণগ্রন্থাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৬ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে লালনশাহ গণগ্রন্থাগারের উদ্যোগে ২৫ জুলাই (শনিবার) চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ উপলক্ষে গাছের চারা বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল হাসান মাস্টার, সভাপতি, উপজেলা বিএনপি, হরিণাকুন্ডু, ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুজ্জামান, অ্যাডভোকেট ও প্রাক্তন ডিজিএম, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, মোঃ মনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার শর্মা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, লালনশাহ গণগ্রন্থাগার।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। এ ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা মত প্রকাশ করেন। দেশের বিভিন্ন পর্যায়েও বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×