ঢাকা, ২৬ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার হাজিগ্রাম এলাকায় বৈধ মালিকানাধীন জমি জোরপূর্বক দখল, প্রাণনাশের হুমকি এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা মো. হাফিজুর রহমান। ২৫ জুলাই (শনিবার) বিকালে নিজ বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগগুলো তুলে ধরেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
লিখিত বক্তব্যে মো. হাফিজুর রহমান জানান, তিনি দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম ২ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। তিনি বলেন, ‘আমি খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পানিগাতি মৌজায় এসএ ও বিআরএস রেকর্ডভুক্ত বিভিন্ন দাগ ও খতিয়ানভুক্ত মোট ৩.১২ একর জমির মধ্যে আমার বৈধ মালিকানাধীন ০.৪৫ একর জমি রয়েছে। উক্ত জমি আমি ১৫০১ নং কবলা দলিল (২৯/০৬/১৯৯৮), ৪২৮/১৯ নং দলিল (১৩/০৩/২০১৯), ৫০১ নং হেবা দলিল (২৭/০৩/২০১৯) এবং ০৮/০৫/২০১৯ তারিখের হেবা ঘোষণা দলিলের মাধ্যমে বৈধভাবে অর্জন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি।’
তিনি অভিযোগ করেন, একই এলাকার মো. মামুন শেখ, মো. ইমরান শেখ ও আব্দুল মান্নান শেখ ২০২৫ সালের ১৯ ডিসেম্বর জোরপূর্বক তার জমি দখল করে নেন। এ ঘটনায় তার স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় আদালতে সিআর-৩/২০২৩ নম্বর মামলা দায়ের করেন। তার দাবি, ওই মামলার দুই আসামি মো. মামুন শেখ ও মো. ইমরান শেখ বর্তমানে কারাগারে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। ফলে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় তাদের ওপর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের প্রতি তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জমি দখল প্রতিরোধ করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোছা. নাসিমা বেগম, আল-আমিন শেখ ও নাহিদ শেখ। এছাড়া স্থানীয়দের মধ্যে কালাম শেখ, এয়ার আলী, রেজাউল শেখ, কুদ্দুস শেখ, এয়ার লস্করসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের শেষে মো. হাফিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তার অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


