ঢাকা, ১৯ জুলাই-২০২৬
স্টাফ রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার ২৭টি জাতীয় ক্রীড়া ফেডারেশন ও সংস্থার বিদ্যমান এ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এসব ফেডারেশনকে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব ফেডারেশন ও সংস্থার এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো হলো : বাংলাদেশ কাবাডি ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ উশু ফেডারেশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ খো-খো ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ইউনিয়ন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ রাগবি এসোসিয়েশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শুটিং ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ সাঁতার ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
১৮ জুলাই (শনিবার) এনএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে ব্যর্থ হওয়ায় এসব এ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং নতুন করে গঠিত এ্যাডহক কমিটিগুলো আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


