ঢাকা ১৯ জুলাই-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে রোগীকে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগে হযরত আলী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। অভিযোগ রয়েছে, তিনি চাঁনখারপুলের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। ১৮ জুলাই (শনিবার) দুপুর ১২টার দিকে তাকে আটক করে প্রথমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত জানান, নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে পরীক্ষা-নিরীক্ষার কথা বলে এক রোগী ও তার স্বজনকে ফুসলিয়ে চাঁনখারপুলের একটি বেসরকারি প্যাথলজিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বিষয়টি রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা আনসার সদস্যদের জানান। পরে হযরত আলীকে আটক করে প্রশাসনিক ব্লকে নেওয়া হয় এবং হাসপাতাল পরিচালকের নির্দেশে তাকে পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। অভিযোগকারী রোগীর স্বজনদেরও পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের বিপরীত পাশে চাঁনখারপুল এলাকায় অসংখ্য বেসরকারি প্যাথলজি গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালাল চক্র হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায়। শনিবার আনসার সদস্যদের হাতে আটক হযরত আলী চাঁনখারপুলের ‘মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর কর্মী বলে জানা গেছে। এছাড়া হাসপাতালের কয়েকজন চতুর্থ শ্রেণির কর্মচারী এসব প্যাথলজি প্রতিষ্ঠানের মালিক বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


