ঢাকা, ১৪ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : যটানা কয়েক দিনের ভারী বর্ষণে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের হাজীগ্রামের ২ নাম্বার ওয়ার্ডে ভেঙে পড়েছে হতদরিদ্র ভ্যানচালক মামুনের একমাত্র বসতঘর। মাটির দেয়াল ও পুরোনো টিনের চাল দিয়ে তৈরি ঘরটি সম্পূর্ণ ধসে পড়ায় স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাহার ফকিরের ছেলে মামুনের বাড়ির মাটির দেয়াল বৃষ্টির পানিতে নরম হয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছে। ঘরের পুরোনো টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও নষ্ট হয়েছে। বর্তমানে নিরাপদ আশ্রয়ের অভাবে স্ত্রী ও ১০-১২ বছর বয়সী কন্যাকে নিয়ে তিনি প্রতিবেশীর বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় মামুন একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। কিন্তু কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি পঙ্গুত্বের শিকার হন। এরপর জীবিকার তাগিদে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও ভ্যান চালিয়ে কোনোমতে সংসার চালিয়ে আসছিলেন। দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
অশ্রুসিক্ত কণ্ঠে মামুন বলেন, ‘আমার একটাই ঘর ছিল। সেই ঘরও বৃষ্টিতে ভেঙে গেছে। এখন স্ত্রী-মেয়েকে নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না। নিজের ঘরটা আবার তৈরি করার মতো কোনো সামর্থ্য আমার নেই।’
প্রতিবেশীরা বিশেষ করে দুই নম্বর ওয়ার্ডের মেম্বার রিপন মোড়ল জানান, দীর্ঘদিন ধরেই মামুন অত্যন্ত কষ্টের মধ্যে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এবারের টানা বর্ষণে তার শেষ সম্বলটুকুও হারিয়ে গেছে। তারা দ্রুত সরকারি ও সমাজের বিত্তবান মানুষের মানবিক সহায়তা কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এমন অসহায় পরিবারগুলোর পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। সামান্য সহযোগিতাই মামুনের পরিবারকে আবার একটি নিরাপদ মাথা গোঁজার ঠাঁই ফিরিয়ে দিতে পারে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


