সময়মতো হাসপাতালে নেওয়ায় সাপের কামড়ে প্রাণে বাঁচল স্কুলছাত্রী প্রিয়মি

ঢাকা, ০৮ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিষধর সাপের কামড়ে আহত এক স্কুলছাত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করায় তার জীবন রক্ষা হয়েছে। সময়োপযোগী মানবিক উদ্যোগ এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সুশীল কুমার শর্মা ও বাসন্তী রানী শর্মার মেয়ে প্রিয়মি শর্মা (৯) স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ০৭ জুলাই (মঙ্গলবার) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে একটি কাকন সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ের পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করে।

এ সময় বিষয়টি জানতে পেরে প্রশান্ত কুমার শর্মা তাৎক্ষণিক মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি পরিবারের সদস্যদের সহযোগিতায় প্রিয়মিকে দ্রুত ঝিনাইদহের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। একই দিন বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৭ নম্বর ফ্লোরের ৭ নম্বর বেডে তাকে ভর্তি করা হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। সময়মতো চিকিৎসা নিশ্চিত হওয়ায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসা শেষে বুধবার (৮ জুলাই) সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র প্রদান করে।

স্থানীয়রা জানান, সাপে কাটার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করার কারণেই শিশুটির জীবন রক্ষা সম্ভব হয়েছে। তারা এ ঘটনায় মানবিক ভূমিকা পালনকারী প্রশান্ত কুমার শর্মা এবং চিকিৎসাসেবায় নিয়োজিত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ভূয়সী প্রশংসা করেন।

সচেতন মহলের মতে, সাপের কামড়ের পর কোনো ধরনের কুসংস্কার বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহণই রোগীর জীবন রক্ষার সবচেয়ে কার্যকর উপায়। প্রিয়মি শর্মার সুস্থ হয়ে ওঠার ঘটনাটি সে বিষয়েই একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×