ঢাকা, ০৮ জুলাই-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৭ জুলাই (মঙ্গলবার) বিকেল ৫টায় উপজেলার পথের বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সেনহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভিন আক্তার ডলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত। এ সময় উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান সাদ্দাম, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টু, সংরক্ষিত মহিলা সদস্য আলিয়া পারভিন, ইউপি সদস্য পলি আক্তার ও ঝরনা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবসমাজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
সভায় বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতনের যেকোনো ঘটনা গোপন না রেখে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং নারী-শিশু নির্যাতনমুক্ত দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজ ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের একার পক্ষে এ ধরনের অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে।
অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও মাদকবিরোধী ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


