ঢাকা, ০২ জুলাই-২০২৬
জেলা প্রতিনিধি : ময়মনসিংহে দশম শ্রেণি পড়ুয়া ছাত্রকে সৈকত হাসান আকাশ (১৫) হত্যা মামলায় দুই সহোদরকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দু’জনকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড এবং তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। ০২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- নাজমুল হক (২৬) ও এনামুল হক। এ মামলায় তাদের বাবা জিয়াউল হক (৫৭) এবং চাচা জুলহাস উদ্দিনকে (৩৭) ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামিরা ময়মনসিংহ সদর উপজেলার ভূগলী নয়াপাড়া গ্রামের বাসিন্দা। এরমধ্যে জিয়াউল হক, জুলহাস উদ্দিন ও নাজমুল হকের উপস্থিতিতে আজ আদালত রায় ঘোষণা করলেও অপর আসামি এনামুল হক পলাতক রয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষেও আইনজীবী ছিলেন সহকারি পাবলিক প্রসিকিউটর মো. আবু হানিফ খান এবং আসামী পক্ষে ছিলেন আইনজীবী মো. রফিকুল ইসলাম খান।
আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ের দশম শিক্ষার্থী সৈকত হাসান আকাশের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জিয়াউল হকের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার এ সম্পর্ক কোনোভাবেই মানতে পারেনি। এরপর ২০২১ সালের ১৯ মে রাতে মেয়েটিকে দিয়ে সৈকত হাসানকে ডেকে নিয়ে গলাকেটে হত্যার পর মৃতদেহ মাটিচাপা দেওয়া হয়। পরে ২১ মে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মো. আকরাম হোসেন বাদি হয়ে ২২ মে কোতয়ালি মডেল থানায় ১৪ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০২২ সালের ১৪ জানুয়ারি ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় ঘোষনা করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


