ঢাকা, ৩০ জুন-২০২৬
স্টাফ রিপোর্টার : আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম)’ স্থাপন করা হয়েছে। আজ ৩০ জুন মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ, তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় যোগাযোগের সুবিধার্থে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে একটি ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ স্থাপন করা হয়েছে। দাপ্তরিক ফোন নম্বরগুলো দেয়া হলো।
২০২৬ সালের আলিম পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: পরীক্ষা নিয়ন্ত্রক ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ০১৭১২-৮০৭৯৫০, সহকারী পরিদর্শক (সংযুক্ত- পরীক্ষা শাখা) ০১৬৭৯-৮৫২৯৬৫, পরামর্শক (চুক্তিভিত্তিক) ০১৭১৩-০৬৮৯০৯, সহকারী পরিদর্শক (সংযুক্ত-পরীক্ষা আলিম শাখা) ০১৭১৬-৫১০৪৮৮, পিএ টু পরীক্ষা নিয়ন্ত্রক ০১৭৭৭-৮১৬২৮২।
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে আলিম পরীক্ষা। এ পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রশাসন। 
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


