খুলনায় এমএফএস’র অপব্যবহার ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা, ১৬ জুন-২০২৬ 

খুলনা ব্যুরো চীফ : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর অপব্যবহার রোধ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধের দ্রুত ও নিখুঁত তদন্ত নিশ্চিত করার লক্ষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় কেএমপির পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কেএমপি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার রোধে  পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে। কিন্তু প্রযুক্তিকে ঢাল বানিয়ে অপরাধীরা ও তাদের কৌশল পাল্টাচ্ছে। যে কারণে পুলিশকেও প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে থাকতে হবে।

তিনি তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংক্রান্ত যে কোনো অপরাধের অভিযোগ আসা মাত্রই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান। তিনি আরও বলেন, গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। যেন পিন, ওটিপি না ঝুঝে কারও সঙ্গে শেয়ার না করে। এ বিষয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করতে হবে। তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরদের কঠোর মনিটরিং নিশ্চিত করার বিষয়ে অপরাধীদের ব্যবহৃত সন্দেহজনক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য পুলিশকে দ্রুত সরবরাহ করে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।

কর্মশালার উদ্বোধন করেন বিকাশ লিমিটেড’র এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স উপদেষ্টা ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ড. মো. নাজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো, রেজাউর রহমানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বিকাশ প্রতিনিধিগণ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×