ঢাকা, ১৬ জুন-২০২৬
ক্রাইম রিপোর্টার : রাজধানীর কামরাঙ্গীরচরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মো. পরান (২০) ও মো. ইমরান (২০) নামে দুই ব্যক্তিকে ১৫ জুন (সোমবার) গ্রেফতার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১৬ জুন (মঙ্গলবার) এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, কামরাঙ্গীরচরের পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


