ফরিদপুরের চাঞ্চল্যকর রিক্তা গণধর্ষণ ও হত্যা মামলার ২ আসামিকে আটক করেছে র‌্যাব-৬

ঢাকা, ০২ জুন-২০২৬

মহিদুল ইসলাম শাহীন, (জ্যেষ্ঠ প্রতিবেদক, খুলনা) : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাঞ্চল্যকর গণধর্ষণ ও হত্যা মামলার মূলহোতা, এজাহার নামীয় ১ ও ৪নং আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)। র‌্যাব-০৬, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন কাশিয়ানী বাজার এলাকায় রাত ২২:৫০ ঘটিকার সময় এবং কাশিয়ানী থানাধীন ভাট্রাইধোবা এলাকায় রাত ১:৫০ ঘটিকার সময় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চাঞ্চল্যকর রিক্তা আক্তারকে যৌতুকের জন্য শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক গণধর্ষণ ও হত্যা মামলার মূলহোতা, এজাহার নামীয় ১নং ও ৪নং পলাতক আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, জুয়েল মীর (২৮), পিতা: জালাল মীর, রীবা বেগম (৪৭), স্বামী: জালাল মীর, উভয় থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর। মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, ধৃত আসামি জুয়েল মীর ভিকটিম রিক্তা আক্তারের স্বামী এবং আসামি রীবা বেগম ভিকটিমের শ্বাশুড়ি হয়। বিয়ের পর থেকে ভিকটিমের স্বামী ও তার পরিবারের লোকজন একাধিকবার ভিকটিমকে যৌতুকের জন্য মারধর করে। ভিকটিম রিক্তা আক্তার একমাত্র সন্তানের কথা চিন্তা করে স্বামীর পরিবারের অমানবিক নির্যাতন সহ্য করেও সংসার চালিয়ে যান।

অমানবিক নির্যাতনের এক পর্যায়ে গত ২৩/০২/২০২৩ ইং তারিখ ভিকটিম রিক্তা আক্তার অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে ভিকটিম রিক্তা আক্তারের বোন জামাই হাফেজ আকরাম মাতব্বর বাদী হয়ে ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে গোপালগঞ্জ জেলার থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×