ঢাকা, ০২ জুন-২০২৬
জেলা প্রতিনিধি : বাগেরহাট খান জাহান আলী (রহ.) মাজারে দীঘির কুমিরের আক্রমণে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ০২ জুন (মঙ্গলবার) ভোর ৫টার দিকে স্থাানীয়রা দীঘির পূর্ব দক্ষিণ এলাকা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। কুমিরে টেনে নেওয়ার পর প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় শিশুটির মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম ফাতেমা আক্তার (৮)। তার মা মানসিক প্রতিবন্ধী। ফাতেমা তার মায়ের সঙ্গে মাজার এলাকায় থাকত।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, শিশুটিকে কুমিরে টেনে নেওয়ার পর থেকে স্থানীয় লোকজন কয়েকটি নৌকা নিয়ে দীঘিতে তল্লাশি চালাতে থাকেন। তারা আজ ০২ জুন (মঙ্গলবার) ভোর ৫টার দিকে দীঘি থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, মাজারে আসা যাওয়ার বিষয়ে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আলোচনা সাপেক্ষে মাজারের দীঘিতে গোসল বন্ধ করা হতে পারে। দীঘিতে কুমির থাকায় সকলকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে।
গতকাল (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে মাজারের মহিলা ঘাটে ওই শিশুটি গোসল করতে নামলে একটি কুমির তাকে আক্রমণ করে। এ সময় কুমিরটি শিশুটির পায়ের ওপর থাবা দিয়ে তাকে টেনে দীঘির মধ্যে নিয়ে যায়। এরপর থেকে শিশুটি নিখোঁজ হয়। শিশুটিকে উদ্ধারে স্থানীয়রা নৌকা নিয়ে তল্লাশি চালাতে থাকেন। পরে আজ ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ জানান, মাজারের দীঘিতে এর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। অরক্ষিত জায়গাটিকে রক্ষিত করার চেষ্টা চলছে। দীঘিতে মুসল্লিদের ওজু এবং মানুষের গোসল করার কথা চিন্তা করে কুমির যাতে ঘাটের কাছাকাছি আসতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রায় ছয়শ বছরের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দীঘিতে খান জাহানের সময়ে লালনপালন করা কালাপাহাড় ও ধলাপাহাড়ের শেষ বংশধরও বেঁচে নেই। ভারতের মাদ্রাজ থেকে উপহার হিসেবে পাওয়া লবণ পানির ওই কুমিরটিই বর্তমানে দীঘির একমাত্র সম্বল।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


