ঢাকা, ৩১ মে-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে (রবিবার) বিকাল ৫টায় আলহাজ সারোয়ার খান কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জুলফিকার আলী জুলু, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু এবং খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মনিরুল হক বাবুল।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন এবং উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক। বক্তারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


