খুলনা চেম্বারের নির্বাচন ২২ আগস্ট, তফসিল ঘোষণা

খুলনা, ২২ মে-২০২৬ 

খুলনা ব্যুরো চীফ : খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট (শনিবার) খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ও ১৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এর বিধি ২০ দফায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনের জন্য খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভোটারদের নির্বাচন বোর্ড কর্তৃক আহ্বান জানানো হয়েছে।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক (উপ-সচিব) মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল ২১ মে (বৃহস্পতিবার) এসব তথ্য জানানো হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন বিকেল ৫টায় প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ। ১ থেকে ৩ জুলাই ভোটার তালিকার ওপর আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল ও ভোটার তালিকার আপিল নিষ্পত্তি ৬ জুলাই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৭ জুলাই, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ৮ থেকে ১৪ জুলাই ও মনোনয়নপত্র বাছাই ১৫ জুলাই বেলা ১১টায়।

বৈধ মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ জুলাই, মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল ২২ থেকে ২৪ জুলাই ও আপিল নিষ্পত্তি ২৭ জুলাই। একইদিনে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৩০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত, একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২২ আগস্ট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ। পরদিন ২৩ থেকে ২৫ আগস্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল এবং ২৭ আগস্টের মধ্যে আপিল নিষ্পত্তি।

তফসিল অনুযায়ী জানা গেছে, ২৮টি পদের মধ্যে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি, ১৫টি সাধারণ সদস্য শ্রেণির পরিচালক, ছয়টি সহযোগী সদস্য শ্রেণির পরিচালক ও তিনটি বাণিজ্যিক দলের পরিচালক নির্বাচিত হবেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×