দিঘলিয়ায় বিশাল কোরবানির পশুর হাটের শুভ উদ্বোধন

ঢাকা, ২২ মে-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এ উপলক্ষে দিঘলিয়া ওয়াই এম এ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘বিশাল কোরবানির পশুর হাট’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে (শুক্রবার) বিকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে হাটের শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আহ্বায়ক ফারুক হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ, হাট কমিটির ভলান্টিয়ারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক সূত্রে জানা যায়, ২২ মে থেকে ২৮ মে সকাল পর্যন্ত চলবে এ কোরবানির পশুর হাট। হাটে দেশী এবং বিভিন্ন জাতের গরু, ষাঁড়, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন ধরনের পশু বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পশু নিয়ে আসতে শুরু করেছেন। ফলে হাট এলাকায় এখন থেকেই ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

হাট পরিচালনা কমিটি জানায়, ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটজুড়ে স্বেচ্ছাসেবক টিম, সার্বক্ষণিক নিরাপত্তা তদারকি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি যানজট নিরসনে আলাদা পার্কিং ব্যবস্থা ও প্রবেশপথ নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোরবানির পশুর হাট শুধু কেনাবেচার স্থান নয়, এটি গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে হাজারো খামারি তাদের লালন-পালন করা পশু বাজারে নিয়ে আসেন। এতে যেমন খামারিরা লাভবান হন, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ে।

প্রধান অতিথির বক্তব্যে এম সাইফুর রহমান মিন্টু বলেন, ‘খামারিদের স্বার্থ রক্ষা ও সাধারণ মানুষের জন্য সুষ্ঠু পরিবেশে পশু কেনাবেচা নিশ্চিত করাই এ হাটের মূল লক্ষ্য। নিরাপদ ও সুন্দর পরিবেশে যাতে মানুষ কোরবানির পশু ক্রয় করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

হাটে আগত ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, এ বছর পশুর সরবরাহ ভালো থাকায় বাজারে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। অনেক খামারি উন্নত জাতের গরু ও ছাগল নিয়ে এসেছেন, যা ক্রেতাদের আকৃষ্ট করছে। সবমিলিয়ে দিঘলিয়ার এ বিশাল কোরবানির পশুর হাটকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×