খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদুল-আযহার প্রধান জামাত

ঢাকা, ২০ মে-২০২৬ 

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : পবিত্র ঈদুল-আযহা যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে (বুধবার) সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, খুলনায় ঈদুল-আযহা নামাজের প্রধান জামাত সকাল সাতটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল নয়টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। 

আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সার্কিট হাউজ ময়দানে ও টাউন জামে মসজিদে পর্দা রক্ষা করে মহিলাদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদমোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে।

সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। মহাসড়কে ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং নৌপথে ২৭ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। ঈদের দিন সকল সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশুমনি নিবাস, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে যাতে ঈদের নামাজে কোনো বাধা সৃষ্টি না হয়। ঈদ উপলক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গত বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল-আযহা আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদের সকল প্রস্তুতি রয়েছে। ঈদহলো ধর্মীয় অনুষ্ঠান, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। ঈদের আনন্দ উপভোগে সড়কে যেন কোনো যানজট সৃষ্টি না হয় সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দৃষ্টি রাখতে অনুরোধ করেন সভাপতি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×